যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ২১:৫৬আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২১:৫৮

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শেভরন বাংলাদেশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টায় শেভরনের মালিকানাধীন নবীগঞ্জ উপজেলার করিমপুরে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শনে আসেন রাষ্ট্রদূত পিটার হাস। পরে তিনি বিবিয়ানা ও শেভরনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন। পরিদর্শনকালে শেভরন পরিচালিত এসএসকেএস নামে একটি ক্লিনিক এবং ফার্মেসিও পরিদর্শন করেন তিনি।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ‘বিবিয়ানা গ্যাসফিল্ডে মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে গ্যাসফিল্ডের ভেতরে তিনি কী ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তা আমরা জানি না।’

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন, ‘আমেরিকার মালিকানাধীন কোম্পানি শেভরন বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। নতুন কোনও মার্কিন রাষ্ট্রদূত আসলে তারা শেভরন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সফর করে থাকেন। এরই ধারাবাহিকতায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন করেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম