গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩২

26.02.12-Maramari-Photo-3 গোপালগঞ্জে বালু বিক্রয়কে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কবির সরদার (৪২) নামে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নখড়িরচর গ্রামে সরদার ও মল্লিক বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। নিহত কবির সরদার নখড়ির চর গ্রামের মৃত সফর সরদারের ছেলে।
এলাকাবাসী জানিয়েছেন, ওই দুই বংশের মধ্যে আধিপত্য বিস্তার ও চর দখল নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। সকালে খাজা মল্লিক বাওর ড্রেজিং এর বালু বিক্রি করতে যান। এতে আল আমিন সরদার বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে কবির সরদারসহ ছয়জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কবির সরদারকে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যার জনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংঘর্ষ চলাকালে রফিক সরদার, নাসির সরদার, আমিনুর সরদার, কায়সার মল্লিকেরসহ ১০টি বাড়ি ভাঙচুর করা হয়।আহত অন্যরা পালিয়ে গিয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন মজুমদার বলেন,‘কবির সরদারকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। তার মাথায় আঘতের চিহ্ন ছিল। রফিকুল সরদার (৫৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হলেও পরে গ্রেফতার আতঙ্কে পালিয়ে যান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা কয়েকজনকে আটকের কথা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কবিরের লাশ গোপালগঞ্জ জেনারেল  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারো এখনো মামলা হয়নি।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের