বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়েসহ ৩ জনের

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ২০:১৮ আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২০:১৮

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার গোবরাপাড়া গ্রাম এবং কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মাঠে দুটি ঘটনায় তাদের মৃত্যু ঘটে।

মৃতরা হলেন- হরিণাকুণ্ডের গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম খাতুন (৬০) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩৫) এবং কালীগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল হালিম (৫০)।

হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মরিয়ম বেগম হওয়া নিজ ঘরের আরথিং তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখতে পেয়ে মেয়ে তাসলিমা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

অপরদিকে, কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সকালে ওই গ্রামের কৃষক আব্দুল আলিম গ্রামের গ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। পথে মাঠের একটি পুকুরের পাড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ এবং কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, দুট ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক