শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতার জামিন

যশোর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ২০:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২০:৫৯

যশোরের মণিরামপুরে শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার সেই যুবলীগ নেতা মিজানুর রহমান জামিন পেয়েছেন। তার আইনজীবী বশির আহমেদ খান জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতের (মণিরামপুর) বিচারক ইমরান আহমেদ এই জামিন আদেশ দিয়েছেন।

এর আগে সোমবার দুপুরে মিজানুর রহমানকে নির্দোষ দাবি করে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী রহিমা খাতুন।

তিনি বলেন, ‘সেদিন আমার স্বামী তাকে মারধর করেননি।’ তা ছাড়া, মিজানুর রহমান হৃদরোগে আক্রান্ত দাবি করে তিনি বলেন, ‘খুব শিগগির তার অপারেশন করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।’

এদিকে, সোমবার রাতে মণিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। সংগঠনের মণিরামপুর পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

মিজানুর রহমান মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সদর আলী দফাদারের ছেলে। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

গত ২২ আগস্ট মিজান দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষিকাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওইদিনই ভুক্তভোগী শিক্ষিকা তার বিরুদ্ধে মামলা করেন। পুলিশ দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করে। পরদিন আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় যুবলীগের মণিরামপুর পৌর শাখার সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালাগাল ও সম্মানহানির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত কোনও নেতা করতে পারেন না। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থি। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। গঠনতন্ত্রের ২২ (ক) অনুচ্ছেদ মোতাবেক আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

সোমবার রাতে স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মিজানুর রহমানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

২৭ আগস্ট ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনও জবাব পাওয়া যায়নি। এরপর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গঠনতন্ত্রের ২২ (ক) অনুচ্ছেদ মোতাবেক মিজানুর রহমানকে দুর্গাপুর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

প্রসঙ্গত, মিজানুর রহমানের ছেলে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। গত ২২ আগস্ট বিদ্যালয়ের ক্লাস নিচ্ছিলেন ওই শিক্ষিকা। এ সময় রাকিবুল ইসলাম এবং আরও দুই-তিন ছাত্র শিক্ষকদের জন্য নির্ধারিত নতুন লাগানো বেসিনের ট্যাপ খোলার চেষ্টা করছিল। দেখতে পেয়ে তিনি তাদের নিষেধ করেন। তিনি তাদের পুরান বেসিনটি ব্যবহার করতে বলেন। এ সময় যুবলীগ নেতার ছেলে ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল শুরু করে।

একপর্যায়ে শিক্ষক তাকে ধমক দেন। সঙ্গে সঙ্গে সে বিদ্যালয়ের পাশেই বাড়িতে গিয়ে নালিশ করে। এরপর তার বাবা মিজানুর রহমান এবং মা বিদ্যালয়ে আসেন। এ সময় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সামনে মিজানুর রহমান শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি তাকে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি এবং লাথি মারতে থাকেন। এরপর তিনি চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে শ্রেণিকক্ষ থেকে বের করে বিদ্যালয়ের মাঠ চত্বরে নিয়ে ফের মারধর করেন। পরে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষকরা এসে মিজানুরকে থামান।

/এমএএ/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক