সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, খবর শুনে স্ট্রোকে আরেকজনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ২২:১০আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২২:১০

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে জমি নিয়ে সালিশ চলাকালে দলিল লেখক বরকত শেখ (৬০) ওরফে সাহেব আলীকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী পাংখারচর গ্রামের আলফু শেখের ছেলে। ঘটনার পর খবর শুনে কুমি মোল্লা (৭২) নামে প্রতিপক্ষ গ্রুপের একজন স্ট্রোকে আক্রান্ত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামে জমির মালিকানা নিয়ে বরকত শেখ ওরফে সাহেব আলী এবং প্রতিপক্ষ রকির মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরের দিকে বিরোধপূর্ণ জমি নিয়ে পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশ বসে। জমির কাগজপত্র দেখার একপর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় কেরামতের ছেলে রকি ও নেপালের নেতৃত্বে তাদের লোকজন লাঠি এবং হাতুড়ি দিয়ে দলিল লেখক বরকত শেখকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বিকালে মারা যান। তার মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষ রকির বাবা কুমি মোল্লা স্ট্রোক করেন। তাকেও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

লোহাগড়া থানার ওসি আরও জানান, ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িতরা পালিয়ে যায়। পাংখারচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী