চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৩, ২০:০৯ আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২০:১৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকচালক জহুরুল ইসলাম হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে দুই বছরের কারাদণ্ড এবং দুই জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এই রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ আগস্ট বিকালে দামুড়হুদার পরানপুর মাঠের একটি বেগুনক্ষেতে চালক জহুরুল ইসলামকে গলা কেটে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর ছয় জনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা দর্শনা তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান। ৩০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন বিচারক।

নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার বাসিন্দা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– যশোর জেলার চাচড়া রায়পাড়ার আব্দুস সালামের ছেলে ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলার মাধবপুর গ্রামের গণেশচন্দ্র রায়ের ছেলে দীপক কুমার রায় এবং গোপালগঞ্জ জেলার গাড়ইগাত গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান মোল্লা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফজলুর রহমান এবং দুই বছর সাজাপ্রাপ্ত জয়নাল হওলাদার নামে আরেক আসামি পলাতক রয়েছে। জয়নাল পিরোজপুর জেলার সেউতিবাড়ীয়া গ্রামের মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে।

মামলার অন্য দুই আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ইয়ামিন আলীর ছেলে মোহাম্মদ দিলন এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রীয়পক্ষের আইনজীবী এপিপি গিয়াস উদ্দিন বলেন, ‘পলাতক আসামিদের গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন আদালত। তাদের দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি সাগর বলেন, ‘এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক