আগে জুলাই সনদ ও নতুন সংবিধান, পরে নির্বাচন: নাহিদ ইসলাম

পঞ্চগড় প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ২২:২১আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২২:২১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগে জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান প্রণয়ন, পরে নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান ছাড়া কোনও নির্বাচনে অংশ নেবে না এনসিপি। নতুন সংবিধান প্রণয়ন করতে জনগণকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে পঞ্চগড়ে জুলাই পদযাত্রা শেষে শহরের চৌরঙ্গী মোড়ের টুনিরহাট-পঞ্চগড় সড়কে পথসভায় এসব কথা বলেন তিনি। জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।

ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এই পুশ ইন বন্ধ করেন। সাধারণ মানুষকে পুশ ইন না করে পারলে শেখ হাসিনাকে পুশ ইন করুন।’ 

শহরের চৌরঙ্গী মোড়ের টুনিরহাট-পঞ্চগড় সড়কে পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন

এর আগে বিকালে পঞ্চগড় স্টেডিয়াম থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এই পদযাত্রায় ব্যানার- ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষজনও।  

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হান্নান মাসুদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।  

একই দিন দুপুরে নীলফামারীতে জুলাই পদযাত্রা শেষে দেবীগঞ্জ এবং বোদা উপজেলায় পথসভা করেন নাহিদ ইসলাম। এই পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘খুনি হাসিনা ফেরাউনের মতো অত্যাচারী ছিলেন। আমরা তার পতন ঘটিয়েছি, আগামীতে ফেরাউনের মতো কোনও শাসক যাতে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।’

/এএম/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি