কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ৩ জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯

কক্সবাজারে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিন জেলে মারা গেছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট পাঁচ জনের মৃত্যু হলো।

মৃত জেলেরা হলেন– শাহীন (৩৫), আরমান (২০) ও রহিম উল্লাহ (৩৩)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজারে ফিশিং ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আজ (মঙ্গলবার) বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা যান। এ ঘটনায় মোট ১০ জন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। রবিবার রাতে ওসমান গনি (২০) নামে আরও একজন মারা যান। আজ তিন জন নিয়ে মোট পাঁচ জনের মৃত্যু হলো। বাকিরা চিকিৎসাধীন আছেন।' 

চট্টগ্রাম মেডিক্যাল সূত্র জানায়, কক্সবাজারে মাছ ধরার একটি ট্রলারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে শুক্রবার বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পাঁচ জন মারা গেছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চার জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা মোহাম্মদ সেলিমের মালিকানাধীন ট্রলারের জেলে। তারা কক্সবাজার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটার ৬ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে ট্রলারের জেলেরা বাঁকখালী নদীর ফিসারিঘাটে আসেন। সকাল ১০টার দিকে ট্রলারটি নদীর ফিসারিঘাটের ৬ নম্বর ঘাটে পৌঁছায়। সেখানে সাগর থেকে আহরিত মাছ খালাস করা হচ্ছিল। পাশে চলছিল গ্যাসের সিলিন্ডারে রান্না। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম