সাজেকে এক পর্যটককে অপহরণ

রাঙামাটি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১১

রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে এক পর্যটককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে সাজেকের সিজকছড়ি এলাকা থেকে দীপিকা চাকমা নামে ওই পর্যটককে তুলে নিয়ে যায় তারা।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেক যাচ্ছিল। পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ওই পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, বাকি পর্যটকরা সাজেকে সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে। দীপিকা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।

স্থানীয়ভাবে জানা যায়, দীপিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়। যে এলাকা থেকে পর্যটককে অপহরণ করা হয়েছে সেটি ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন হিসেবে পরিচিত।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম