রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৮

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ চক্রের চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোদাগাড়ী থানার চাপাল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– রাজশাহী নগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকার মৃত নূর আক্কাশের ছেলে জামিল (৩৪), গোদাগাড়ী থানার ভাগাইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিব ইসলাম (২২), নগরীর কাশিয়াডাঙ্গা থানার আরিফুল ইসলামের ছেলে তামিম মিয়া (১৯) এবং মৃত কাইমুদ্দিনের ছেলে মোমিন মিয়া (৫০)।

তিনি আরও জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চাপাল এবং তার্‌আশপাশের এলাকায় টহলরত ছিল ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী মহানগরের দামকুড়া থানার হরিপুর এলাকা হয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় দুই জন এবং একটি মোটরসাইকেলে দুই জনসহ মোট চার মাদককারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ী থানার চাপাল গ্রামে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত জামিলের (৩৪) দেহ তল্লাশি করে পেট ও পিঠে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা এবং তার ব্যবহৃত অটোরিকশা থেকে দুটি প্লাস্টিকের বস্তায় ৪৪ কেজি গাঁজা জব্দ করে। অভিযুক্ত শাকিব, তামিম ও মোমিনের দেহ তল্লাশি করে পেট ও পিঠের মধ্য থেকে আরও দুই কেজি করে মোট ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় ডিবি পুলিশ মাদক কারবারিদের গাঁজা বহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম