চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী জানান, ২০১৮ সালের ১৪ অক্টোবর নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক ধারায় বিএনপি-জামায়াতের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত শুনানি শেষে আজ তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে।

মামলার আসামিদের মধ্যে রয়েছে– চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফরহাদ হোসেন, বায়েজিদ বোস্তামী থানার সাবেক জামায়াতে ইসলামীর আমির ঈসমাইল হোসেন সিরাজী, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম প্রমূখ।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি গায়েবি মামলা। এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নেই। বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে