বন্দরে পৌঁছেছে ফেরি কুঞ্জলতা, এ মাসেই চলবে চিলমারী-রৌমারী নৌপথে

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭

অপেক্ষা আর যাতায়াত ভোগান্তির অবসান হতে যাচ্ছে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষের।  ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু হচ্ছে এ মাসেই। এ লক্ষ্যে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ‘ফেরি কুঞ্জলতা’ নামে একটি ফেরি চিলমারীর রমনা বন্দরে পৌঁছেছে।

আগামী ২০ সেপ্টেম্বর এই নৌপথে ফেরি চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চিলমারী-যমুনা বিটের প্রধান পাইলট মাহবুবুর রহমান।

কর্তৃপক্ষের বরাতে তিনি বলেন, ‘শুক্রবার একটি ফেরি বন্দরে পৌঁছেছে। আগামী ২০ সেপ্টেম্বর ফেরি চলাচল উদ্বোধন হতে পারে বলে আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।’

বন্দরে আসা ফেরিতে দুই শতাধিক যাত্রীর পাশাপাশি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন বহন করা যাবে। তবে দিনে কতবার এই পথে ফেরিটি চলাচল করবে তা নিশ্চিত করতে পারেননি মাহবুবুর রহমান।

ফেরি আসার খবরে চিলমারীর রমনা বন্দরে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন ফেরি আসার খবরে চিলমারীর রমনা বন্দরে স্থানীয় উৎসুক জনতা ভিড় করতে থাকেন। শুক্রবার সন্ধ্যার পরও নারী-শিশুসহ স্থানীয় লোকজন নতুন আসা ফেরিতে চড়ে নিজেদের উৎসাহ মেটানোর চেষ্টা করেন।

ফেরি চালুর খবরে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি নাহিদ হাসান নলেজ বলেন, ‘এই প্রথম এই অঞ্চলের মানুষ যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে ভালো সেবাটি পেতে যাচ্ছে। এতে শুধু রৌমারী ও রাজিবপুর নয়, কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাটের মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে। একই সঙ্গে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে।’

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘আগামী ২০ সেপ্টেম্বর মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী ফেরি চলাচল উদ্বোধন করতে পারেন। তবে আমরা এখনও সফর ও অনুষ্ঠানসূচি হাতে পাইনি।’

/এমএএ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম