মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের এক বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩২

সিলেটে মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় আজাদ হোসেন (২৪) নামে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল এ দণ্ডাদেশ দেন। এরপর আসামি আজাদকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠায় জকিগঞ্জ থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন খলাছড়া ইউপির পূর্ব বেউর গ্রামের আব্দুল বাসিতের ছেলে।

পুলিশ জানায়, জকিগঞ্জের দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে প্রতিদিন মাদ্রাসায় যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করে আসছিল আজাদ হোসেন। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়। বুধবার বিকালে মাদ্রাসায় এলাকায় গিয়ে ওই ছাত্রীকে পুনরায় উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে ইউএনও’কে খবর দেন। পরে ইউএনও মাদ্রাসায় উপস্থিত হয়ে তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্যগ্রহণ করে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ বলেন, ‘ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার সময় প্রতিদিন উত্ত্যক্ত করতো আজাদ হোসেন নামে ওই যুবক। এক বছরের বিনাশ্রম দণ্ডাদেশের পরে তাকে পুলিশ কারাগারে পাঠায়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের