ভূমি কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড, ১ কোটি ৬৮ লাখ জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪২

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিনটি মামলায় মোহাম্মদ শাহরিয়ার মতিন (৪৩) নামে এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন।

শাহরিয়ার মতিন গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক। সেই মামলায় মঙ্গলবার কারাদণ্ড দেন আদালত।

বর্তমানে মতিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (সাময়িক বরখাস্ত) পদে আছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, দুদকের দায়ের করা পৃথক তিনটি মামলার একটিতে ৫ বছর, আরেকটিতে ১০ বছর এবং অপরটিতে ৭ বছর সহ মোট ২২ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। একই সঙ্গে তিন মামলায় ৯৭ লাখ, ২১ লাখ এবং ৫০ লাখ টাকাসহ মোট এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ‘দুদকের দায়েরকৃত পৃথক তিনটি মামলায় আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন শাহরিয়ার মতিনকে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।’

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান