চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১১:৫১আপডেট : ০৯ মে ২০২৫, ১১:৫১

টাঙ্গাইলের সখীপু‌রে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। বৃহস্প‌তিবার (৮‌ মে) রাত ১২টার দি‌কে উপ‌জেলার কাকড়াজান ইউনিয়‌নের গড়বাড়ির বা‌রো মন্ড‌লিয়া এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘ‌টে। এই ঘটনায় ইমন না‌মের একজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

আহতরা হ‌লেন- উপ‌জেলার তৈলধারা গ্রা‌মের আবু সাঈদের ছে‌লে মাসুম পার‌ভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মো‌র্শেদ। এ সময় মায়ার ছে‌লে স‌নেট মোটরসাইকেলে থাক‌লেও সে আহত হয়‌নি। আহত মাসুম পার‌ভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মো‌র্শেদ‌কে ঢাকার ল‌্যাবএইড হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে মাসুম পার‌ভেজ মায়ার অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানান, ছেলেকে নিয়ে মাসুম পার‌ভেজ মায়া ও তার ভাই মঞ্জুরুল ইসলাম মো‌র্শেদ মোটর‌কেলে করে বা‌রো মন্ড‌লিয়া থে‌কে বা‌ড়ির দি‌কে যা‌চ্ছিল। এ সময় চলন্ত অবস্থায় তা‌দের ওপর পরপর চার‌টি কক‌টেল নি‌ক্ষেপ করা হয়। মুহূর্তে কক‌টেলগু‌লো বিস্ফোরিত হ‌য়ে মোটরসাইকেলে আগুন ধ‌রে যায়। এতে আহত হয় দুই ভাই মায়া ও মো‌র্শেদ।

আহত মঞ্জুরুল ইসলাম মো‌র্শেদ জানান, ক‌য়েক‌দিন ধরে স্থানীয় আসাদু‌ল নামের একজ‌নের সঙ্গে তা‌দের বি‌রোধ চ‌লে আস‌ছিল। রা‌তে আসাদুল আর তার ভাই মোশারফ তাদের ওপর কক‌টেল নি‌ক্ষেপ ক‌রে। এর আগে আসাদু‌লের না‌মে কক‌টেল ফা‌টি‌য়ে প্রবাসীর বা‌ড়ি‌তে ডাকা‌তির মামলা ছিল। সেই মামলায় সে জা‌মি‌নে বের হ‌য়ে‌ছে সম্প্রতি।

সখীপুর সা‌র্কেলের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার এ কে এম মামুনুর রশীদ জানান, কক‌টে‌লের ঘটনায় দুইজন আহত হ‌য়ে‌ছেন। পূর্বশত্রুতার জে‌রে এই ঘটনা ঘটেছে। কক‌টে‌লের ঘটনায় থানায় মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের