মির্জাপুরে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৭

টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী রুহুল আমিন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এছাড়া নিহতের ফুফাতো ভাই সুমন আহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সুমনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রুহুল আমিন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল আমীন ও সুমন মোটরসাইকেলে করে মির্জাপুর বাইপাস এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমীনকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বাসটি পুলিশ আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে মির্জাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অজয় দে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া একটি মামলার দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান এসআই অজয় দে।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি