সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে আসছিল কোটি টাকার হেরোইন

রাজশাহী প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩, ১৪:২৭ আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৪:৪৪

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন নিয়ে রাজশাহী আসছিল দুই মাদক ব্যবসায়ী। খবর পেয়ে র‌্যাব তাদের গ্রেফতার করেছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও।

র‌্যাব জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গার রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।

উদ্ধার হওয়া হেরোইন ও অন্যান্য সামগ্রী

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার দুজন হলো, ট্রাকচালক সাকিব ওরফে শান্ত (২৪) ও আবুল হায়াত (২২)। শান্ত রাজশাহীর পবা উপজেলার হাড়ুপুর এলাকার জিয়ারুলের ছেলে। আর তার সহযোগী আবুল হায়াত একই জেলার কাঠালবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে।

র‌্যাব জানায়, একটি মালামাল বহন করার ট্রাকে হেরোইন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছে মাদক ব্যবসায়ীরা, এমন খবর পেয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রেলক্রসিং মোড়ে চেকপোস্ট বসায় র‌্যাব। চেকপোস্টে ওই ট্রাকটির গতিরোধ করে শান্ত ও আবুল হায়াতকে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এক কেজি ২০০ গ্রাম হেরোইন। একইসঙ্গে ট্রাকটি জব্দ করা হয়। পরে কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।

গ্রেফতার দুই আসামি

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করতো ওই দুই আসামি। সেসব হেরোইন তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। জব্দ হেরোইন চাঁপাই নবাবগঞ্জের সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সিলেট-হবিগঞ্জ নিয়ে যাচ্ছিল তারা।

/আরকে/ইউএস/
সম্পর্কিত
ভারতে হত্যার শিকার আ.লীগ এমপির মেয়ে ডরিন গ্রেফতার
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
কার্যক্রম নি‌ষিদ্ধ যুবলীগের সহ-সম্পাদক মুক্তা‌দিউর গ্রেফতার
সর্বশেষ খবর
আল্পসের নীচে রেলপথ, কমবে যাত্রার সময়
আল্পসের নীচে রেলপথ, কমবে যাত্রার সময়
পুলিশ ও শ্রমিকের সংঘর্ষ, এএসপি আহত
পুলিশ ও শ্রমিকের সংঘর্ষ, এএসপি আহত
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
বিশ্বে ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কত?
বিশ্বে ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কত?
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী