ঢাকা-সিলেট মহাসড়কে ২ ট্রাকের সংঘর্ষে একজন নিহত

গাজীপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৩, ১৫:০৭ আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৫:০৭

নরসিংদীর বেলাবোতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামে এক ট্রাকচালক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার নারায়ণপুর এলাকায় জঙ্গুয়া-নোয়াকান্দি বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলার ছৌয়ব আলী ছেলে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিলেটের সুনামগঞ্জ থেকে মালবাহী একটি ট্রাক বেলাবোর নারায়ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে দুই ট্রাকের চালক ও হেলপার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাকচালক ফয়জুল মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রকৌশলীর
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম