মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১০:০৯আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১০:০৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে ফয়েজ উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শ্রীমঙ্গল হাইওয়ে থানার ওসি মুহাম্মদ সেলিম জানান, শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়েজ উদ্দিন জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

নিহতের ভাই ফজর আলী জানান, ফয়েজ মৌলভীবাজার শহরের নূরজাহান প্রাইভেট হাসপাতালে জেনারেটর অপারেটর পদে কর্মরত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে থানার ওসি বলেন, ‘প্রাইভেটকারটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে এসেছি। মরদেহ নেওয়ার জন্য নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবো।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম