সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রিপনের হাসপাতালে মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ১৬:৫৪আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৬:৫৪

বগুড়ার ধুনটে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ইকবাল মোর্শেদ রিপন (৫৭) মারা গেছেন। তিনি বুধবার সকালে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের শ্যালক নুরুল আমিন লিডার জানান, বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ইকবাল মোর্শেদ রিপন বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি পরিবার নিয়ে বগুড়া শহরের লতিফপুর কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন। রিপন গত ২৬ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনে মোটরসাইকেলে বগুড়ার ধুনট উপজেলায় গিয়েছিলেন। বিকাল ৩টার দিকে ফেরার পথে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার ভাগ্নে। এ ঘটনায় সাংবাদিক রিপনের মেরুদণ্ডের হাড় ভেঙে স্পাইনাল কর্ডের বেশির ভাগ অংশ ছিঁড়ে যায়। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে ৩০ সেপ্টেম্বর তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। ৮ অক্টোবর সেখানে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রিপন মারা যান।

তার মরদেহ প্রথমে বগুড়া প্রেস ক্লাবে আনা হয়। শোকাহত সহকর্মী সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে বাদ আসর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব দক্ষিণ বগুড়া ভাইপাগলা মাজার গোরস্থান প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

ইকবাল মোর্শেদ রিপন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম