কক্সবাজার সৈকতে স্রোতের টানে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৩, ২২:০২আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২২:০২

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন।

মৃত দুজন হলো– কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিন (১৬) এবং একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে আরিফুল ইসলাম (১৬)।

তারা দুজনই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে কয়েক বন্ধু মিলে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে আরিফুল ও সাজিন ভেসে যেতে থাকে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুদের শোর-চিৎকারে স্থানীয় বিচকর্মী ও লাইফ গার্ডের সদস্যরা মুমূর্ষু অবস্থায় সাজিনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরিফুল ভেসে যায়।

সাজিনকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘ঘটনার পর থেকে নিখোঁজ স্কুলছাত্র আরিফুলের সন্ধান চালান লাইফ গার্ড ও বিচকর্মীরা। তারা সৈকতের শৈবাল পয়েন্ট থেকে রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, ‘বিকাল ৫টার দিকে এক স্কুলছাত্রকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম