সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৩, ১০:৫২আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:১৮

কুমিল্লার দেবিদ্বারের সন্তান, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক অর্থ উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য (এমপি), সাবেক উপজেলা চেয়ারম্যান ও এপি গ্রুপের চেয়ারম্যান এএফএম ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার ছেলে রাজী মোহাম্মদ ফখরুল এমপি জানান, শনিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৯ অক্টোবর ব্রেইন স্ট্রোক করায় তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, দেবিদ্বারের বনকুটে দুপুর ১২টায়, দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জোহর, সংসদ ভবন প্লাজায় বাদ আসর, গুলশান সোসাইটি মসজিদে বাদ মাগরিব জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দাফন হবে বনানী কবরস্থানে।

তিনি বাবার আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া চেয়েছেন।

ফখরুল ইসলাম মুন্সী স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে (অপর ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল) ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশের অনুশীলন বাতিল
ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্ত’র মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের