শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশের অনুশীলন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৬, ১০:০৫আপডেট : ০২ জুন ২০২৬, ১০:১৮

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে সেমিফাইনালের আগে দলের শিবিরে নেমে এসেছে শোকের ছায়া। দলের ডিফেন্ডার শিউলি আজিমের মা মৃত্যুবরণ করেছেন।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৭টায় বামবোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে বাংলাদেশের অনুশীলনের সূচি ছিল। মারগাঁও থেকে বেশ দূরে অবস্থিত এই মাঠে যাওয়ার প্রস্তুতির মধ্যেই শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবর পৌঁছে যায় দলের কাছে।

এ ঘটনায় পুরো দলের মধ্যে শোকের আবহ তৈরি হওয়ায় নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করা হয়। ফলে বাংলাদেশ দল মাঠে অনুশীলনে যায়নি।

দলীয় সূত্র জানিয়েছে, আজ আর কোনও মাঠের অনুশীলন হবে না। শোকাহত শিউলি আজিম এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

আগামীকাল বুধবার (৩ জুন) নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। অনুশীলন বাতিল হলেও অভিজ্ঞতা ও প্রস্তুতির পুঁজি নিয়েই গুরুত্বপূর্ণ এই ম্যাচে লড়াই করবে দল।

/টিএ/এমএএল/
সম্পর্কিত
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
চ্যাম্পিয়নস লিগে দারুণ জয়ে শুরু ঋতুপর্ণাদের 
ভারতের ইস্ট বেঙ্গলের কাছে বিধস্ত রুপনা-মনিকারা 
সর্বশেষ খবর
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল