মাইক্রোবাসে করে তুলে নেওয়ার আড়াই ঘণ্টা পর রাস্তায় পড়ে ছিল পল্লী চিকিৎসকের লাশ

রাজশাহী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ০২:০৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০২:০৪

রাজশাহীতে অপহরণের আড়াই ঘণ্টা পর এরশাদ আলী দুলাল (৪৫) নামের এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ধারলো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অপহরণের ঘটনা ঘটলেও রাত সাড়ে ৮টার দিকে দুলালের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুলাল রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার শামির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর সিটি হাট সংলগ্ন কলাবাগানের রাস্তায় দুলালের রক্তাক্ত মরদেহ পড়েছিল। পরনে গেঞ্জি ও প্যান্ট রয়েছে। গলায় কালো রঙের কাপড় জড়ানো আছে। আশপাশে প্রচুর রক্ত। মরদেহের পাশেই রক্ত সংবলিত একটি জুতার পদচিহ্ন রয়েছে। যেটিকে পুলিশ আলামত হিসেবে নিয়েছে। 

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, আমাদের ধারণা পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সন্ধ্যায় দুলালকে অপহরণ করা হয়। অপহরণকারীরা দুলালের মুখ-চোখ বেঁধে মাইক্রোবাসে করে নিয়ে যায়। পরে নগরীর সিটি হাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে রক্ত পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডিকে জানায়। তারা হত্যার আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে। ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম