মধ্যরাতে পার্কিংয়ে থাকা ট্রাকে আগুন

রাজবাড়ী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ১০:৪৩আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১০:৪৩

রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় রাস্তার পাশে পার্কিংয়ে থাকা একটি ট্রাক আগুনে পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রাকটি বিক্রির উদ্দেশ্যে প্রায় দুই মাস যাবৎ ওই স্থানে রাখা হয়েছিল। রাত ১২টার দিকে স্থানীয়রা হঠাৎ ট্রাকে আগুন দেখতে পেয়ে জড়ো হন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজবাড়ী সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রাকটির মালিক মো. হাসিবুর হাসান বিনোদপুর এলাকার আলী রেজার ছেলে। তিনি প্রবাসে থাকায় তার ভাই রমজান আলী ব্যবসা পরিচালনা করেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম বলেন,  ‘গত রাত ১২টার একটু পর রাজবাড়ী সদর থানায় সংবাদ আসে কলেজ রোডে একটি ট্রাকে আগুন ধরেছে। সঙ্গে সঙ্গে সদর সার্কেল অফিসার ও ওসিসহ একটি টিম ঘটনাস্থলে যায়। তারা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে জানা যায়, ট্রাকটি দেড় মাস ধরে অকেজো অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছে। কে বা কারা এবং কী কারণে ট্রাকে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম