মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের

কুষ্টিয়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ১৯:০২আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৯:০২

কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সিয়াম (১৫) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থী এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে মিরপুর উপজেলার সাতমাইল সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিয়াম বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের যুবলীগ নেতা মিজানুর রহমান মিলনের ছেলে।

স্থানীয় বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো. কামাল হোসেন বলেন, ‘সকালে সিয়াম এবং তার বন্ধু সড়কের পাশে দাঁড়িয়ে গল্প করছিল। সে সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে পেছন থেকে ধাক্কা মারে। এ সময় সিয়াম অনেক দূরে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাকেও চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে।’

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাটি হাইওয়ে পুলিশের এলাকার মধ্যে হওয়ায় বিষয়টি তারা দেখছেন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী