চট্টগ্রামে চার থানার ওসি’কে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ নভেম্বর ২০২৩, ১৮:৫৬আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯:০০

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সিএমপির উপ-কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

সিএমপির এডিসি (পিআর) স্পিনা রানী প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিএমপির কোতয়ালি থানার ওসি জাহিদুল কবীরকে চান্দগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির পরিদর্শক এসএম ওবায়েদুল হককে কোতয়ালি থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। পতেঙ্গা থানার ওসি মো. আফতাব হোসেনকে বাকলিয়া থানায় বদলি করা হয়। পতেঙ্গা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে সিটি এসবির পরিদর্শক মো. কবিরুল ইসলামকে।

এ ছাড়া চান্দগাঁও থানার ওসি মো. খাইরুল ইসলামকে পুলিশ পরিদর্শক (ডিবি-বন্দর) হিসেবে এবং সিএমপির অপর পুলিশ পরিদর্শক সাজেদ কামালকে সিটি এসবিতে পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম