রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৫, ১৫:৩৯আপডেট : ১১ মে ২০২৫, ১৫:৪৯

রাজধানীর রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম কবির হোসেন (৩২)। 

রবিবার (১১ মে) ভোর ৪টার দিকে কুঞ্জবন মনোয়ারা মসজিদে পাশে নির্মাণাধীন ১০তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই সুব্রত পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কবির হোসেনের বড় ভাই আবুল হোসেন বলেন, রাত ৩টার দিকে সে গ্যারেজে গাড়ি বন্ধ করবে— এসময় তার বন্ধুরা তাকে ফোন দেয়। পরে সে একটি নির্মাণাধীন ভবনে যায়। সেখানে লিফটের ফাঁকা জায়গা থেকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তার বন্ধু পলাশ। সকাল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তার ভাই মাঝেমধ্যে নেশা করতো। কবিরের বন্ধুরা ফোন দিয়ে জানায়— ভবন থেকে পড়ে গেছে সে।

এসআই সুব্রত পাল বলেন, ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাই। তার শরীরে মাথার পেছনে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। ভবন থেকে পড়ে মৃত্যু না অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে— তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

মাদারীপুর জেলা কালকিনি উপজেলার আন্ডার চর গ্রামের আলমগীর শিকদারের ছেলে কবির। বর্তমানে রামপুরা মোল্লাবাড়ি এলাকায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ