কক্সবাজারে ৪ কেজি হেরোইন ও সাড়ে ৩ কেজি সোনা জব্দ

কক্সবাজার প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৩, ১৯:০২আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৯:০২

কক্সবাজারে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন এবং ২১টি সোনার বারসহ একজনকে আটক করেছে।

কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার স্টেশনের কাছে কুষ্টিয়া থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। বিজিবি সদস্যরা বাসের মালামাল রাখার বক্স থেকে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করেন।

বিজিবি অধিনায়ক জানান, বিজিবির তল্লাশির আগেই হেরোইন বহনকারী যাত্রী বাস থেকে সটকে পড়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে বিজিবি রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের কাছে টেকনাফ থেকে চট্টগ্রামমুখী মালবাহী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালায় বিজিবি। সে সময় দেহ তল্লাশি করে সাড়ে তিন কেজি সমপরিমাণের ২১টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়।

জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি এক লাখ বিশ হাজার টাকা বলে বিজিবির প্রেস রিলিজে জানানো হয়।

আটক ব্যক্তি একজন চোরাকারবারি এবং সে নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাহর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে আবুল মুনছুর (৪০) বলে বিজিবি জানায়। চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো ক্রয় করে কাভার্ডভ্যানে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল সে।

বিজিবি অধিনায়ক জানান, আটক ব্যক্তি সীমান্ত দিয়ে অবৈধভাবে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনার বারগুলো কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ