খাগড়াছড়িতে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৬

শফিকুল ইসলাম রাসেল নামে খাগড়াছড়ি বাজারের এক গাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গত ছয় দিন ধরে ওই ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তার সন্ধান দাবি করা হয়েছে প্রশাসনের কাছে।

বুধবার সকালে শহরের শাপলা চত্বর থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বহু মানুষ। পরে মিছিলটি মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘গত ৯ নভেম্বর বাগান দেখতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন শফিকুল ইসলাম রাসেল। এরপর আর না ফেরায় খোঁজখবর করেন পরিবারের সদস্যরা। কোনও সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে এর মধ্যেই শফিকুলের মোবাইল ফোন থেকে কল করে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়ে নিয়েছে অজ্ঞাতরা।’

সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী রাসেলের সন্ধানের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে।

/এমএএ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে