কিশোরগঞ্জে অবরোধকে কেন্দ্র করে পিকআপে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ১৪:২৫আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৪:২৫

বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাছ কেটে একটি সড়কও বন্ধ করে রাখা হয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ আরও জানায়, অবরোধের সমর্থনে ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় সড়কে গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। ওই সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি