বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ: ৫ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৩, ২১:০৫আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২১:০৫

বগুড়ার শিবগঞ্জে ট্রাক থামিয়ে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার শিবগঞ্জ থানার এসআই মন্তাজ বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন।

বুধবার রাতে উপজেলার রহবল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনায় আগুনে চালক আরিফুল ইসলাম (২৬) দগ্ধ হন।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, এজাহারনামীয় পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, ট্রাকচালক আরিফুল ইসলাম বগুড়া সদরের গোকুল এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বুধবার রাতে গরু আনতে ট্রাক নিয়ে রংপুরের শঠিবাড়ি হাটে যাচ্ছিলেন। ওই গরু নিয়ে তার ঢাকার গাবতলীর হাটে যাওয়ার কথা ছিল। রাত পৌনে ১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছালে ৩-৪ জন মুখোশধারী ট্রাক থামাতে বাধ্য করে। তারা পেট্রোল বোমা ছুড়ে মারলে ট্রাকে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারালে ট্রাক মহাসড়ক থেকে জমিতে নেমে যায়। দ্রæত ট্রাকের জানালা দিয়ে নামতে গিয়ে চালক আরিফুল ইসলাম দগ্ধ হন। তাকে টিএমএসএস মেডিক্যাল কলেজ এবং রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

ওসি জানান, ট্রাকচালক বর্তমানে সুস্থ আছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত বিএনপির ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার পাঁচ জনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম