বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ১৫:১৩আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৫:২৩

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রফতানিমুখী অবন্তি কালার টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা। এতে প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।

রবিবার (২১ এপ্রিল) সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারী বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। কিন্তু ঈদের বোনাস দেওয়া হয়েছে। তবে বেতন বকেয়ার ফলে কষ্টে দিন যাপন করছেন তারা।

পোশাকশ্রমিক আলামিন মিয়া বলেন, ‘কারখানা ছুটির সময় মোবাইলে বেতন পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেনি মালিকপক্ষ৷ গত কয়েক মাস ধরে বেতন নিয়ে এভাবে গড়িমসি করছে মালিকপক্ষ৷ এ কারণে আজ শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে।’

ঈদের বোনাস পেলেও হয়নি মার্চের বেতন

তবে কারখানার মালিকপক্ষের একজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঈদের আগে সব শ্রমিককে বোনাস দিয়েছি। কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি। আগামী কয়েক দিনের মধ্যে সকলের বেতন পরিশোধ করে দেওয়া হবে।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, ‘সকাল থেকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এতে যানজটের সৃষ্টি হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। এতে অনেকে আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। আগামী মঙ্গলবারের মধ্যে মালিকপক্ষ বেতন পরিশোধ করে দেবেন বলে জানিয়েছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে