সাকিবের মনোনয়নপত্র বৈধ, বার্ষিক আয় সাড়ে পাঁচ কোটি টাকা

মাগুরা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:০৫

ক্রিকেটার সাকিব আল হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে তার বার্ষিক গড় আয় সাড়ে ৫ কোটি ৫৫ লাখ টাকা বলে নির্বাচনি হলফনামায় দেখানো হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হলফনামায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান তার বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা।

হলফনামায় সাকিব পেশায় নিজেকে একজন ক্রিকেটার এবং শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস উল্লেখ করেছেন।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার ২টি আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। দুটি আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের প্রার্থিতা স্থগিত এবং তিন জনের বাতিল হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি