নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে: ইসি আলমগীর

নেত্রকোনা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ২১:১৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:১৪

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে বলেছেন, ‘নির্বাচনে সেনাবাহিনী নিয়োজিত রাখার সিদ্ধান্ত এখনও হয়নি। অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ছিল। এবারও সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে।’

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, আইশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর বলেন, ‘বিদেশিরা আমাদের বন্ধু। তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক, আঞ্চলিকসহ নানারকম সম্পর্ক রয়েছে। তারা আমাদের উন্নয়ন সহযোগী। বন্ধু হিসেবে তারা আমাদের পরামর্শ দিতেই পারে। তবে যেটি আমরা ভালো মনে করি, সেটি গ্রহণ করবো। সুষ্ঠু নিবার্চনের জন্য আমাদের পরিকল্পনার কথা জেনে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলেছে, আপনাদের পক্ষ থেকে কোনও ঘাটতি নেই।’

তিনি আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে যা যা দরকার, আমরা তাই করবো। এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজ।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি