নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গোপালগঞ্জ প্রতিনিধি 
০৭ ডিসেম্বর ২০২৩, ২০:০৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:১৫

দুই দিনের সফরে নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সরকারপ্রধান।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দুই দিনের সফরে গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকাল ৩টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর ছাতা নিয়ে প্রবেশ করেন পিতার সমাধিস্থলে। সেখানে বৃষ্টিস্নাত অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী। বিকাল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন সরকারপ্রধান। এ সময় দলীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়ি বঙ্গবন্ধু কমপ্লেক্সে যান তিনি। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টায় কোটালীপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী–এমনটি বলছেন স্থানীয় নেতাকর্মীরা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের