নাশকতার পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মন্তুর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
/বিটি/এপিএইচ/








