চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২

চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী বাজার এবং বায়েজিদ বোস্তামী এলাকায় এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে পাহাড়তলী বাজারে মেসার্স বাছামিয়া সওদাগরকে ২০ হাজার টাকা এবং মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনি এলাকায় ছৈয়দ স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে টিসিবির তেল বিক্রির অপর একটি প্রতিষ্ঠানকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এ সময় সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

এর আগের দিন শনিবার (৯ ডিসেম্বর) নগরীর চৌমুহনী ও খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জেলা প্রশাসকের নির্দেশে উপজেলাতে সহকারী কমিশনার এবং নগরীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে ৩৩টি প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকি করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
কেজি ৬৭ পয়সা! ২০০ কিমি ঘুরে পেঁয়াজ পুড়িয়ে প্রতিবাদ কৃষকের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম