চার দিন ধরে বেনাপোলে টিসিবির আমদানি করা ৯০ মে.টন পেঁয়াজ

বেনাপোল প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ২২:০৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২২:০৭

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) ভারত থেকে আমদানি করা ৯০ মেট্রিক টন পেঁয়াজ চার দিন ধরে পড়ে আছে বেনাপোল স্থলবন্দরে। এতে ওই পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে।

রবিবার বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপসহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, ‘ভারত থেকে টিসিবির আমদানি করা পেঁয়াজের গাড়িগুলো বেনাপোল স্থলবন্দরে চার দিন আগে আসে। সেখানে ৯০ মেট্রিক টন পেঁয়াজ রয়েছে। টিসিবির পণ্য খালাসের জন্য একজন প্রতিনিধি থাকেন। আর একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে খালাস হয়ে থাকে। তারা কেন পেঁয়াজের চালান খালাস করেনি তা বলতে পারছি না।’

পেঁয়াজ নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক মুস্তাকিন মণ্ডল বলেন, ‘চার দিন ধরে বেনাপোল বন্দরে এসে বসে আছি। পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খালাসের বিষয়ে কিছু জানতে পারছি না। খালাসের জন্য কোনও আমদানিকারকের সঙ্গে যোগাযোগও করতে পারছি না।’

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স কনফিডেন্সের ব্যবস্থাপক মোর্তজা শরিফ বলেন, ‘টিসিবির একটি ডকুমেন্ট না পাওয়ায় পণ্য খালাস করতে পারিনি। আজ (রবিবার) রাতে ডকুমেন্টটি হাতে পাবো। আশা করছি, সোমবার পেঁয়াজের চালানটি খালাস করতে পারবো।’

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্ট ‘বিল অফ এন্ট্রি’ দাখিল না করায় পেঁয়াজের চালানটি খালাস দেওয়া যাচ্ছে না। আমরা পণ্যটি খালাস দিতে উদ্যোগী হলেও ডকুমেন্ট হাতে না পাওয়ায় ছাড় করা সম্ভব হচ্ছে না।’

সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অফ এন্ট্রির পেপারসটা কাস্টমসে জমা দিলে দ্রুত পণ্য চালানটি ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
কেজি ৬৭ পয়সা! ২০০ কিমি ঘুরে পেঁয়াজ পুড়িয়ে প্রতিবাদ কৃষকের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম