বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

যশোর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩২

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে বিপ্লব রায়‌ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিপ্লব ওই গ্রামের কানু রায়ের ছেলে এবং বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তার কাকার নতুন বাড়ির ছাদ ঢালাই হয়েছে। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের মেইন লাইনের তার গেছে। বেলা ১১টার দিকে বিপ্লব ওই ছাদে ওঠে। সেখানে থাকা ইলেকট্রিক তার নিয়ে সে বিদ্যুতের মেইন লাইনের তারের ওপর ছুড়ে মারে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলীমুর রাজীব জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে বিপ্লবের মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী