অস্বাস্থ্যকর পরিবেশে গুড় সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

হিলি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৩, ১৮:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৮:৫০

দিনাজপুরের হিলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আমদানি করা গুড় সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ওই ব্যবসায়ীর গুড়ের গুদামে অভিযান চালিয়ে ভোক্তা অধিকারের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন।

এর আগে দেশে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে এবং অহেতুক যেন কেউ পেঁয়াজের দাম না বাড়ায় সেই লক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তা। বৈঠকে আমদানিকারকরা জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের কারণে ৩০টির মতো ট্রাক পেঁয়াজ ভারতে আটকা রয়েছে। এর মধ্যে চার ট্রাক পেঁয়াজ শিগগিরই দেশে প্রবেশ করতে পারে।

মমতাজ বেগম বলেন, ‘ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর হঠাৎ করেই দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। পেঁয়াজের সেই দামের ঊর্ধ্বমুখী হওয়া রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা হিলি স্থলবন্দরে এসেছিলাম। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ আছে কিনা সেটি সরেজমিন তদারকি করলাম। কী পরিমাণ পেঁয়াজ ভারতে আটকা রয়েছে, কবে আসবে, সে সম্পর্কে আমদানিকারকদের সঙ্গে কথা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক