মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত: মেরামত করা হয়েছে রেলপথ

গাজীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩, ২১:২৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২১:৪৫

গাজীপুরের শ্রীপুরের বনখড়িয়ায় (চিলাই ব্রিজে) মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়েছে। রাত ১২টার পর থেকে ওই রেলপথে ট্রেন চলাচল শুরু হতে পারে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রেলওয়ের মহাপরিচালক বলেন, ‘রেললাইন মেরামত হলেও ক্ষতিগ্রস্ত বগিগুলো এবং মালামাল সরিয়ে নেওয়ার পর ওই রেলপথে ট্রেন চলাচল শুরু করা হবে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের বগি ও ইঞ্জিনের সঙ্গে তিনশ’ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০টি স্লিপার একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় ওইসব স্থানে নতুন করে রেলের পাত বসানো হচ্ছে। আমরা আশা করছি, রাত ১২টার মধ্যে পুরো রেললাইন মেরামত করে তারপর থেকে ট্রেন চালু করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের