পায়রা বন্দরে প্রথমবারের মতো নোঙর করলো ক্লিংকার-লাইমস্টোনবাহী জাহাজ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:০০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:০২

পটুয়াখালীর পায়রা বন্দরে এই প্রথমবারের মতো ভিড়ল ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল। ভিয়েতনাম থেকে আসা মেঘনা গ্রুপের মালিকানাধীন ‘এমভি মেঘনা হারমনি’ নামের জাহাজটি ৫৩ হাজার ৭০০ মেট্রিক টন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে নোঙর করেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে বন্দরের ইনার অ্যাংকোরেজে পৌঁছায় জাহাজটি। এর আগে গত ৯ ডিসেম্বর ভোরে জাহাজটি পায়রা বন্দরের ফেয়ারওয়েতে আসে।

বিষয়টি নিশ্চিত করে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, জাহাজটিতে ৪৩ হাজার ৭০০ মেট্রিক টন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিক টন লাইমস্টোন এসেছে।

পায়রা বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. আতিকুল ইসলাম  বলেন, ‘কম খরচে, দ্রুততম সময়ে খালাস করা, কম দূরত্ব, নদীর সর্বোচ্চ পানির গভীরতা এবং লাইটার পরিবহনে নিরাপত্তা এবং মানসম্মত সেবার কারণে দিন দিন এই বন্দরে ভিড় বাড়ছে।’

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘২০১৬ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০২৩ সাল পর্যন্ত ২২৯৫টি জাহাজ এই বন্দরে এসেছে। যার মধ্যে কয়লাবাহী জাহাজ ২৯১টি, অন্য জাহাজ ৮৯টি,  ৩৮০টি বিদেশি জাহাজ, ১৯১৫টি দেশি লাইটারেজ। এতে বন্দর থেকে সরকারের মোট আয় হয়েছে (ভ্যাটসহ) এক হাজার ৭৮ কোটি ১০ লাখ ৫৪ হাজার ২৩০ টাকা। দেশের সব কোম্পানি পায়রা বন্দর ব্যবহারে সহমত পোষণ করেছে। আসা করা যায় আগামী চার বছরে পায়রা বন্দর দেশের দ্বিতীয় ইকোনমিক করিডোর হবে।’

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বন্দরের ইনার অ্যাংকোরেজে জাহাজটি পরিদর্শন করার পর সাংবাদিকদের বলেন, ‘পায়রা বন্দর স্বাধীন বাংলাদেশে গ্রিন ফিল্ড পোর্ট হিসেবে তৈরি করা হয়েছে। বরিশাল বিভাগের উন্নয়নে মূলত বন্দরটি কাজ শুরু করেছিল। গত বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ সমাপ্ত হয়েছিল। এখন চলছে মেইনটেইনেন্সের কাজ। দেশের বড় বড় গ্রুপ অব কোম্পানি এই বন্দর ব্যবহার করতে শুরু করছে।’

এর আগে বুধবার এই বন্দরে এসেছে এলপিজিবাহী (তরল গ্যাস) মাদার ভেসেল। তিন হাজার তিনশ’ মেট্রিক টন তরল গ্যাসবাহী এই জাহাজটির নাম ‘এমভি বসুন্ধরা এলপিজি চাতকী’।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি