প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫

প্রথম ধাপে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন রংপুর বিভাগের পরীক্ষার্থীরা। ডিজিটাল ডিভাইস জালিয়াতির মাধ্যমে প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ এনে ওই পরীক্ষা বাতিলের দাবি করেন তারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে রংপুর বিভাগের আট জেলার পাঁচ শতাধিক পরীক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে তারা ‘দুর্নীতিমুক্ত শিক্ষক চাই’, ‘ডিভাইসে প্রশ্নপত্র ফাঁস’, ‘প্রক্সি দুর্নীতিমুক্ত পরীক্ষাকেন্দ্র চাই’, ‘কন্ট্রাক্টমুক্ত হল চাই’, ‘প্রকৃত মেধাবীদের সঠিক মূল্যয়ন চাই’ লেখা প্ল্যাকার্ড,  ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে প্রায় দেড়ঘণ্টা অবস্থান করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন– নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া আব্দুস সালাম, পপি পায়েল, আনিশা ইয়াসমিন, নাজিম উদ্দিন, আব্দুল আজিজ, পরীক্ষা বাতিল চেয়ে রিটকারী শিক্ষার্থী রোমান কবির প্রমুখ।

এ সময় পরীক্ষার্থীরা অভিযোগ করেন, ‘গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপের পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে উত্তর লেখার কারণে শত শত ডিভাইস জব্দ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষকসহ ১৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতেই প্রমাণিত হয়েছে কী পরিমাণ দুর্নীতি ও অনিয়ম হয়েছে ওই পরীক্ষায়। কয়েকটি কেন্দ্রে পুলিশ অভিযান চালিয়ে এত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অথচ ২৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই এই ঘটনা ঘটেছে। এতে আমরা মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছি।’

পরীক্ষার্থীদের দাবি, অবিলম্বে এই পরীক্ষা বাতিল করা হোক। দুর্নীতিমুক্তভাবে নিয়োগ দেওয়া না হলে দেশের প্রাথমিক শিক্ষা ধ্বংস হয়ে যাবে।

/এমএএ/
সম্পর্কিত
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
‘প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের কেউ বাদ পড়বে না’  
সহকারী শিক্ষক নিয়োগচূড়ান্ত সুপারিশ পেয়েও অপেক্ষায় ১৪ হাজার প্রার্থী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের