বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা ২০ কোটি টাকার ফেব্রিকস আটক

বেনাপোল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৪

যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানির মিথ্যা ঘোষণায় আনা ১২ ট্রাক ফেব্রিকস আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ২০ কোটি টাকা মূল্যের চারটি চালানের ওই পণ্য আটক করা হয়।  

কাস্টমস সূত্র জানায়, আটক পণ্যের আমদানিকারক দিনাজপুরের রোজামনি এন্টারপ্রাইজ। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের সুন্দরী ফ্যাশন। পণ্যে ঘোষণা দেওয়া আছে সিনথেটিক ফেব্রিকস, কিন্তু আছে সব শার্টিং ফেব্রিক্স ও ভেলভেট ফেব্রিক্স। মিথ্যা ঘোষণা দিয়ে সিনথেটিক ফেব্রিক্সের স্থলে শার্টিং ফেব্রিক্স, চিনাউল ফেব্রিক্স ও ভেলভেট ফ্রেবিক্স আমদানি করা হয়েছে। পণ্য চালানটি বন্দরে প্রবেশের সময় ওয়েইং স্কেলে ৮ টন মালামাল বেশি থাকলেও স্কেলে কর্মরত বন্দরের কর্মকর্তা সন্দীপ রায় মালামাল সঠিক আছে বলে ওজন স্লিপ প্রিন্ট করে দেন।

বন্দরের সূত্র আরও জানায়, পণ্যচালানগুলো খালাসের দায়িত্বে আছেন, বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট তৃণা অ্যাসোসিয়েটস ও অনন্তা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। শরিফুল ইসলাম নামে এক যুবক এই দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স ভাড়া করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন।

পণ্য চালানগুলো খালাসের দায়িত্বে নিয়োজিত শরিফুল ইসলাম বলেন, ‘পণ্য চালানগুলো খালাসের দায়িত্ব আমার। আমার নিজের কোনও লাইসেন্স নেই, ভাড়া লাইসেন্সেই কাজ করি। তবে মালামালগুলো কাস্টমস কর্তৃপক্ষ এখনও পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেনি। টিয়ারজনিত কারণে চার টন মালামাল বেশি আছে।’ বিষয়টি তিনি এড়িয়ে যান।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ওয়েট স্লিপ কম্পিউটার জালিয়াতি করে শরিফুল প্রতিনিয়ত রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন। যা তদন্ত করলে ধরা পড়বে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, ‘আমাদের কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্য চালানগুলো ভারতীয় ট্রাক থেকে বন্দরের শেডে আনলোড করা হয়েছে। তবে শতভাগ কায়িক পরীক্ষণ কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। বর্তমানে বেনাপোল বন্দরে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী