স্বতন্ত্রপ্রার্থী ও এমপি জাফরকে দল থেকে বহিষ্কার

কক্সবাজার প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৩, ২২:১৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ২২:১৯

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সংসদ সদস্য (এমপি) ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত জানিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাফর আলম। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে স্থায়ী বহিষ্কার করার কথা জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য রাখা ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এমপি জাফর আলম মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে অসৌজন্যমূলক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করে বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ জন্য তার বিরুদ্ধে সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম