আওয়ামী লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ২১:১১আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২১:১১

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা বাদল শিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।

পরে বাদল শিকদার জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করেন। তিনি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং নৌকা প্রতীকের সমর্থক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া জানান, উপজেলার টিওরি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণ করে নির্বাচনি সভা ও ভোজের আয়োজন করেন নৌকা প্রতীকের সমর্থক বাদল শিকদার। ওই সভায় প্রায় এক হাজার কর্মী-সমর্থকের জন্য তেহারি রান্না করা হচ্ছিল। খবর পেয়ে বিকালে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৮-এর ১৮(১) ধারা অমান্য করে স্কুলমাঠে নির্বাচনি সভা ও ভোজের আয়োজন করায় নৌকা প্রতীকের সমর্থককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভবিষ্যতে তিনি নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করবেন‌ না বলে মুচলেকা নেওয়া হয়। টিওরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা প্যান্ডেল ভেঙে দিয়েছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম