চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২৫, ১৯:২৩আপডেট : ১৬ জুন ২০২৫, ২০:২৩

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শফিউল আলম নামে ৭৫ বছর বয়সী ওই ব্যক্তি চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা। রবিবার (১৫ জুন) বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ৪ জুন চট্টগ্রামে তিন জনের করোনা শনাক্ত হয়। শফিউল এ তিন জনের মধ্যে একজন। তিনি নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে ঈদুল আজহার আগের দিন হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে যান। রবিবার (১৫ জুন) বাড়িতে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মারা যাওয়া শফিউল আলমের মে মাসে ঢাকার একটি হাসপাতালে হার্নিয়া অপারেশন হয়। পোস্ট অপারেটিভ জটিলতা নিয়ে তিনি চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার কিডনি ফেইলিউর শনাক্ত হয়। ডায়ালাইসিস চলছিল। এর মধ্যে আবার ৪ জুন তার করোনা শনাক্ত হয়। তবে নিজের ও পরিবারের সম্মতিতে তিনি হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে যান। এর মধ্যে রবিবার তার মৃত্যু হয়।’

চট্টগ্রামে চলতি মাসে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন একজন।

/এমএএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’