সীতাকুণ্ডে বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪২

চট্টগ্রামের সীতাকুণ্ডে নুর মোস্তফা বজল (৫০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত বজল সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং তার ভাই ইসমাইল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি।

স্থানীয় লোকজন জানান, স্থানীয় তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে শত্রুতা ছিল নুর মোস্তফা বজলের। সন্ধ্যায় নূর মুস্তাফাকে সামনে পেয়ে হামলা করে তৌহিদ। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হামলাকারী তৌহিদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১৮টি মামলা রয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, ‘স্থানীয় লোকজন বজল নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনেন। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্বৃত্তরা বজলের একটি কব্জি পুরো কেটে দিয়েছে। মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘শত্রুতার জের ধরে নুল মোস্তফা বজল নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তৌহিদ নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমরা জেনেছি। তৌহিদ এবং বজল আত্মীয়। তাদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ ছিল। তৌহিদের বিরুদ্ধে দুটি হত্যা, চারটি মাদকসহ থানায় বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম