ড্রাগন ফল নিয়ে অপপ্রচার করা ইউটিউবারদের শাস্তি দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৮ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:২০

ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলার ড্রাগন ফল চাষিরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা মানুষের জন্য এসব ফল উৎপাদন করি। আমরা যেসব ওষুধ ব্যবহার করি, সেগুলো যদি মানুষের দেহের জন্য ক্ষতিকর হয়, তাহলে কৃষি বিভাগ অথবা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের বলুক। কোন ওষুধ আমরা ব্যবহার করবো তা আমাদের জানাক, আমরা সেগুলো ব্যবহার করবো। ইউটিউবাররা তো বিশেষজ্ঞ না, তারা কীভাবে বলতে পারে, ড্রাগন ফলে যেসব টনিক ব্যবহার করি, সেগুলো দেহের জন্য ক্ষতিকর।’

তারা আরেও বলেন, ‘ভারতীয় যে হরমোনের কথা বলা হচ্ছে, আমরা সেই হরমোন বিক্রি করি না। আমরা সরকার অনুমোদিত হরমোন বিক্রি করি। এতে কোনও ক্ষতিকর উপাদান নেই। কিছু ইউটিউবার ভারতীয় হরমোনের প্রচার ও অবৈধভাবে বিক্রির জন্য এই কাজ করছে।’

মানববন্ধনে বক্তব্য দেন– জীবননগর পৌর যুবলীগের সভাপতি ও ফল চাষি শাহ আলম, শরিফুল ইসলাম ছোট বাবু, তরুণ উদ্যোক্তা রুহুল আমিন রিটন, চাষি রমজান, শিক্ষক ও চাষি বশির প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক